সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

তালেবানের হাতে মার্কিন বিপুল অস্ত্র সম্ভার

ছবি- সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
বিপুল মার্কিন অস্ত্র সম্ভার এখন তালেবান যোদ্ধাদের হাতে চলে গেছে। আফগানিস্তানে ২০ বছর ধরে যুদ্ধে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত এ সকল অস্ত্র ছাড়াও বিভিন্ন সামরিক পরিবহন ও গোলাবারুদের ভাণ্ডার চলে গেছে তালেবানের নিয়ন্ত্রণে।

আজ শনিবার (২১ আগস্ট) এমন সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তালেবান যে সকল মার্কিন অস্ত্র হাতে পেয়েছে তা শুধু ক্ষুদ্র অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। তালেবান সদস্যরা বিভিন্ন ধরনের বিপুল অস্ত্র, গোলাবারুদ, মাইন প্রতিরোধী সামরিক পরিবহন (ট্যাঙ্ক ও আর্মড ভেইকল) আর হামভি নামের অত্যাধুনিক আর্মড সামরিক জিপ পেয়েছে।

ধারণা করা হচ্ছে যে তালেবান যোদ্ধারা বেশ কয়েকটি ব্লাক হক হেলিকপ্টার ও অন্যান্য যুক্তরাষ্ট্র নির্মিত সামরিক বিমান পেয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনী এসব তথ্য দিয়েছে। এ সকল সামরিক তথ্যানুসারে তালেবান হেরাত প্রদেশ থেকে আরো ২০টি এ-২৯ টুকানো জঙ্গিবিমান পেয়েছে।

২০ বছরের যুদ্ধের শেষ কয়েক বছরে আফগান সেনাদের ছয় লাখ হালকা অস্ত্র (এম১৬ ও এম৪ রাইফেল), ৮০ হাজার সামরিক পরিবহন, নাইট ভিশন গগলস, রেডিও আর অন্যান্য সরঞ্জাম দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এ ছাড়া মার্কিন কর্তৃপক্ষ আরো সাত হাজার মেশিন গান, চার হাজার ৭০০ হামভি, ২০ হাজার গ্রেনেড ও ১৮ মিলিয়ন গুলি সরবরাহ করেছিল। আফগান যুদ্ধের আগে ও পরের বিভিন্ন সময়ে আরো অনেক সামরিক উপকরণ সরবরাহ করে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের ওই সূত্র বলেছে, তারা শঙ্কিত যদি তালেবাসেনর মিত্র কোনো সংগঠন এসব অস্ত্র হাতে পায় তাহলে তারা এসব অত্যাধুনিক অস্ত্র যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর ওপর প্রয়োগ করতে পারে।
# সূত্র : সিএএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12