সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

তালেবানদের দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল

তালেবান সমর্থক আফগানদের উল্লাস ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
তালেবানরা আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের ২৪ ঘণ্টার মাথায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করেছে।

আজ শনিবার (৭ আগস্ট ) আফগানিস্তানের প্রভাবশালী সশস্ত্র সংগঠনটি উত্তরাঞ্চলীয় জাওযজান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করে নিয়েছে। প্রদেশের ডেপুটি গভর্নর কাদির মালিয়া বার্তা সংস্থা এএফপির কাছে সাক্ষাতকারে এই তথ্য জানান।

তিনি বলেন, সরকারি বাহিনী ও কর্মকর্তারা বিমান বন্দরের দিকে পিছিয়ে এসেছে।
আফগানিস্তানের তালেবানবিরোধী যুদ্ধবাজ নেতা আবদুর রশিদ দোস্তাম এই শহরের বাসিন্দা। তুরস্কে দীর্ঘদিন চিকিৎসার পর সম্প্রতি তিনি আফগানিস্তানে ফিরে এসেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ ও দখল নিতে শুরু করে তালেবান। এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে।

গ্রাম ও পার্বত্য অঞ্চলের পর প্রাদেশিক রাজধানীসহ বিভিন্ন শহর দখলে হামলা শুরু করেছে তালেবান। শুক্রবার যারানজ শহর দখলের মাধ্যমে প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে তালেবান।
#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12