সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তি ব্যবহার নিয়ে দুদক কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেই দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত ।তিনি বলেন, কমিশন ইতোমধ্যেই ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে। ই-নথিরও ব্যববহার করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ই-নথি ব্যবহার বিষয়ক দুদক কর্মকর্তা ও কর্মচারীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি সব নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, আজ থেকে শুরু হওয়া ই-নথি কার্যক্রমের উপর এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৯টি ব্যাচে দুদক প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়ের ১৬২ জন কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করছেন।

তিনি আরো বলেন, কমিশন প্রতি বছর গড়ে প্রায় ১০০০ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান শেয়ারিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান স্ব-স্ব কর্ম প্রক্রিয়া প্রয়োগ করা গেলেই জনআস্থা অনুযায়ী দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

দুর্নীতি দমন কশিনের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ অনুবিভাগের পরিচালক উত্তম কুমার মন্ডল, সিস্টেম এনালিস্ট মোঃ রাজিব হাসান প্রমুখ। # প্রেসবিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12