সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিনে যৌথ অভিযানে রুট পারমিটবিহীন ২টি বাস ডাম্পিং

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাস রুট র‍‍্যাশনালাইজেশন কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে রুট পারমিটবিহীন চলাচল করায় দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৩০ মে (সোমবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঢাদসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের যৌথ নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ঢাকা – সিলেট মহাসড়কের রায়েরবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রুট পারমিট না থাকায় শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮৯৮৭) ও একুশে পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৮০৭৯) দুটি বাস ডাম্পিং করা হয়। অভিযানকালে “সড়ক পরিবহন আইন, ২০১৮” এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৬টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12