সর্বশেষঃ
রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে ইরানে খামেনির জানাজায় অংশ নিতে ছুটে গেলেন এনসিপির পাটওয়ারী ব্রি.জেনারেল আযমী বেতন-ভাতা ছাড়াও ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন  জামায়াত শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যা দেশের মানুষ চায় না : বিএনপি মহাসচিব ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিনণে মেয়র কাপের ক্রিকেটে চ্যাম্পিয়ন ৩৮ নম্বর ওয়ার্ড

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড।

বুধবার (২২ ফেব্রুয়ারী) গোলাপবাগ খেলার মাঠে অনুষ্ঠিত দক্ষিণ সিটির ১২ নম্বর ও ৩৮ নম্বর ওয়ার্ডের মধ্যকার ফাইনাল খেলায় ৩৮ নম্বর ওয়ার্ড ৫ উইকেটে জয় লাভ করে।

টসে জিতে ৩৮ নম্বর ওয়ার্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে ১২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে। জবাবে শামসুল ইসলাম অনিকের ৪৯ বলে অনবদ্য ১১৩ রানের ওপর ভর করে ৩৮ নম্বর ওয়ার্ড ১৭ ওভারেই ১৭৫ রান করে এবং ৩৮ নম্বর ওয়ার্ড ৫ উইকেটে ১২ নম্বর ওয়ার্ডকে হারায়। ৩৮ নম্বর ওয়ার্ডের অনিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।

এর আগে আজ সকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। এ সময় তিনি দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান মাঠে উপস্থিত থেকে সরাসরি খেলা উপভোগ করেন।

উল্লেখ, গত ৫ জানুয়ারি ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এছাড়াও আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এবারকার আয়োজনের ফুটবলের ফাইনাল খেলা ও টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হচ্ছে (চলছে)। এর মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন নিয়ে ধারাবাহিকভাবে ৩য় বারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার পর্দা নামবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12