সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ঢাকা দক্ষিণে ৫৯ বছর বয়সে . মাস্টার রোলের ৭ কর্মচারী খালি হাতে বিদায়

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ/দপ্তরে কর্মরত ৭ জন মাস্টার রোলের কর্মচারী খালি হাতে বিদায় হলেন। ওই ৭ জনের মধ্যে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ জুলাই) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জুলাই ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ৭জনকে কর্মচ্যুত করা হয়। এরা হলেন, পরিচ্ছন্নতা কর্মী শ্রী মতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

অফিস আদেশে বলা হয়, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাঁরা কর্পোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মীদের বয়স ইতোমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে কর্মচ্যুত করা হলো।

জনস্বার্থ জারিকৃত এই অফিস আদেশ ১৭ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন , বিদায় তারা কর্পোরেশন বিধিমালা মোতাবেক কোন ধরণের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12