সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ঢাকা দক্ষিণে রুট পারমিটবিহীন লক্কর জক্কর ৩ বাস জব্দ, মাতুয়াইল ভাগাড়ে ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক:
রুট পারমিটবিহীন, পুরনো ও লক্কর জক্কর মার্কা বাসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বিআরটিএ ও ডিএমপি। রাজধানীতে তাদের যৌর্থ অভিযানে রুট পারমিটবিহীন ৩টি বাস জব্দ করার পর ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ এর ব্যত্যয় হওয়ায় ১০টি বাসের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের ও ৩৭ হাজার টাকা অর্থদÐ আরোপ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

রোববার (৫ ফেব্রæয়ারি) রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ সংলগ্ন এলাকায়, শাহবাগ ও মাতুয়াইলের পুনম সিনেমা হলের বিপরীতে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ এর আদালত-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সময় ট্রান্সপোর্ট লি. এর ঢাকা মে. ব. ১৩-০৩০৯, রাফসান পরিবহনের ঢাকা মে. জ ১৪-০১০৮ এবং অনাবিল পরিবহনের ঢাকা মে. ব. ১৫-৮৭৬৯ গাড়ি সমূহ জব্দ করে দক্ষিণ সিটির কেন্দ্রীয় মাতুয়াইল ভাগাড়ে ডাম্পিং এর জন্য পাঠানো হয়। এছাড়াও রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, সিট সংখ্যা বেশি থাকায় অভিযানে বসুমতি, শিকড়, শুভযাত্রা, ট্রান্স সিলভা, আল বারাকা, দিশারী, মেঘলা, বাহন, শৌমিতা ও সাভার পরিবহনের ১০টি বাসের বিরুদ্ধে ১০ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে আজ সবুজবাগ থানার আওতাধীন ০৫ নং ওয়ার্ডের বৌদ্ধ মন্দির এলাকায় ব্যাটারী চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাটারিচালিত ৯টি অবৈধ রিক্সা আটক করা হয়। পরে সেসব রিক্সাও মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়।

তাছাড়া দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান রোববার পৃথকভাবে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধানমন্ডি সোসাইটি কর্তৃক ফুটপাত ও মূলরাস্তায় ব্যারিকেড দেওয়া এবং রাত ১২ টার পর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিতে ব্যবহার হওয়া সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পরে ঢাদসিক সম্পত্তি কর্মকর্তা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নিউ মার্কেট (মেইন), নিউ সুপার মার্কেট, বনলতা মার্কেট, নিউ সুপার মার্কেট (উত্তর) ও চন্দ্রিমা মার্কেটে মাইকিং করে ফুটপাত ও প্যাসেজে কোন প্রকার দোকান না বসানোর জন্য মাইকিং করে সতর্ক করেন। # কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12