সর্বশেষঃ
সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ঢাকা দক্ষিণে অনুমোদনহীন পশুর হাটরে ১৬ ব্যবসায়ীকের জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বিভিন্ন জায়গায় অনুমোদনহীন পশুর হাট বসানোয় অপরাধে ১৬ ব্যবসায়ীকে পৌনে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন) দক্ষিণ সিটির ঝিগাতলা, খিলগাঁও রেললাইন ও পলাশী মোড় এলাকায় অনুমোদনহীন পশুর হাট বসানোয় অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্তদের জরিমানা করা হয়।

অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান, করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম যথাক্রমে এসব অভিযান পরিচালনা করেন।

অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান বলেন, “জিগাতলা নতুন রাস্তায় সালেক গার্ডেন কাঁচাবাজারের সামনে একটি ছোট আকারের অননুমোদিত ছাগলের হাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

অন্যদিকে খিলগাঁও রেললাইন এলাকায় অনুমোদনহীন পশুর হাটে অভিযান চালানো প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, “রাস্তার উপরে, বিশেষ করে অনুমোদিত নয়, এমন কোনো জায়গায় হাট বসতে দেওয়া হবে না। এই এলাকায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, “পলাশী মোড়ের দুই পাশে ব্যবসায়ীরা ছাগল নিয়ে বসে গিয়েছিল। এখানে হাট বসাতে সিটি করপোরেশন থেকে অনুমোদন দেওয়া হয়নি। তাই অননুমোদিত এই হাটের ১১ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

পরে অনুমোদনহীন সেসব হাটের পশুগুলো নিকটবর্তী অনুমোদিত পশুর হাটে পাঠিয়ে দেওয়া হয়।

সবমিলিয়ে ১৬ ব্যবসায়ীকে অনুমোদনহীন হাট বসানোয় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ৯২ এর (৭) ও (৮) ধারায় এসব জরিমানা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12