সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ড. ইনামুল হক আজীবন অভিনয়কে উচ্চ উৎকর্ষ দানে কাজ করেছেনঃ মেয়র ব্যারিস্টার শেখ তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ড. ইনামুল হক আজীবন অভিনয়কে উচ্চ উৎকর্ষ দানে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত ড. ইনামুল হকের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “জাতিগতভাবে আজ আমরা অত্যন্ত শোকাহত। আমরা একজন বরেণ্য ব্যক্তিকে হারালাম — যিনি একজন কিংবদন্তি ছিলেন। তিনি একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি তাঁর দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে অভিনয়কে উচ্চ উৎকর্ষ দানে কাজ করেছেন।”

প্রয়াত ইনামুল হক তরুণ প্রজন্মের কাছে আদর্শ হয়েই থাকবেন উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে তিনি প্রতিটি চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, তা মানুষের মনে এখনো দাগ কাটে। তাঁর শূন্যতা পূরণ হবে না।

তবে তরুণ প্রজন্ম তাঁকে অনুকরণ ও অনুসরণ করলে ভবিষ্যতে হয়তোবা দীর্ঘদিন পরে আমরা তাঁর শূন্যতা পূরণ করতে পারি। কিন্তু এ পর্যায়ে আমরা তাঁর চরম শূন্যতা অনুভব করছি।”
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12