সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অবৈধ টোল আদায়, ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অবৈধ টোল আদায়ের অপরাধে জয়নাল আবেদিন নামে একজনকে সাজা ও স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে অস্থায়ী দোকান নির্মাণের দায়ে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান আজ বিকালে জয়নাল আবেদিন নামের সেই অবৈধ টোল আদায়কারীকে ৭ দিনের কারাদণ্ড দেন। গণমাধ্যমকে এই তথ জানান ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ডে কিছু অসৎ ব্যক্তি প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে টোল আদায় করছে, এ ধরণের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তৎক্ষণাৎ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় সংলগ্ন টেম্পু স্ট্যান্ডে সরেজমিনে অভিযানে গেলে অভিযোগের সত্যতা খুঁজে পায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে প্রতিটি টেম্পু ও সিএনজি হতে অবৈধভাবে ৫০ টাকা হারে টোল আদায় করার চিত্র দেখতে পায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান অবৈধ টোল আদায়কারীকে হাতেনাতে পাকড়াও করেন এবং ‘পেনাল কোড, ১৮৬০’ এর ১৮৮ নম্বর ধারা ভঙ্গনের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় টেম্পু স্ট্যান্ড সংলগ্ন সিটি কর্পোরেশনের জায়গায় বাঁশ দিয়ে অবৈধভাবে নির্মিত দুটি দোকান পরিচালনাকারীকে ৩ হাজার টাকা জরিমানা করে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ৭ ধারা লঙ্ঘনের অভিযোগে উক্ত জরিমানা আদায় করা হয়। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12