সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ডেঙ্গুরোধে ঢাকা দক্ষিণ সিটিতে অভিযানে সোয়া লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ডেঙ্গু বিস্তার রোধে পরিচালিত প্রথম দিনের অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রথম দিনে ১২৫টি ভবন ও নির্মাণধীন স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ১ লাখ ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

করপোরেশনের অঞ্চলসমূহের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ এসব অভিযান পরিচালনা করেন। অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(আনিক) সোয়ে মেন জো মুগদা হাসপাতাল সংলগ্ন এলাকায়, অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর লালবাগ এলাকায়, অঞল-৪ ও অঞ্চল-১০ এ আনিক মো. হায়দর আলী যথাক্রমে কাপ্তান বাজার, ফুলবাড়িয়া সুপার মার্কেট ও সুন্দরবন স্কয়ার মার্কেট এবং শ্যামপুরের বউ বাজার এলাকায়, অঞ্চল-৫ এর আনিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার পোস্তাগোলা এলাকায়, অঞ্চল-৬ এর আনিক শেখ মুর্শিদুল ইসলাম বেপারী পাড়া ও রসুলবাগ এলাকায়, অঞ্চল-৭ এ আনিক মেরীনা নাজনীন মান্ডা এলাকায় এবং অঞ্চল-৯ এর আনিক খায়রুল ইসলাম কোনাপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে অঞ্চল-২ এর আনিক সোয়ে মেন জো বলেন, “আজ অঞ্চল-২ এর মুগদা হাসপাতাল সংলগ্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে ৩০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এ সময় ১টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতবছরও আমরা সেই বাড়িতে লার্ভা পেয়েছিলাম। এ বছরের শুরুতেও সেই বাড়ির মালিককে আমরা সতর্ক করেছি। কিন্তু আজকেও সেই বাড়িতে মশার লার্ভা পেলাম।”

আগামীকালও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হবে। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12