সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ডিএসসিসিতে ৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০ মামলায় লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি) মোবাইল কোর্ট নিয়মিত উচ্ছেদ অভিযান ও এডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে পোস্তগোল, ধানমন্ডি ও ডেমরা এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর)৩টি মোবাইল কোর্টে ১০ মামলা দায়ের এবং নগদ ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এসব তথ্য জানান।

জানা যায়, আজ ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের পোস্তগোলায় আইজি গেইটের টিএন্ডটি অফিসের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় নয়টি অস্থায়ী স্থাপনা ও অবৈধভাবে দখল করে রাখা ভ্যান স্ট্যান্ড উচ্ছেদ করেন। এ সময় অবৈধ স্থাপনা গড়ে তুলে সরকারি জায়গা অবৈধ দখলে রাখায় তিনটি মামলা দায়ের ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, পোস্তগোলায় টিএন্ডটি অফিসের চারপাশে অবৈধভাবে একটি ভ্যান স্ট্যান্ড গড়ে তুলে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল। আজ আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এ সময় নয়টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এদিকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরীর ১৫ নম্বর ও ৬৬ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাজী ফয়সালের নেতৃত্বে মোবাইল কোর্ট ১৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৩৩ স্থাপনা পরিদর্শন করে দু’টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দু’টি মামলা দায়ের ও নগদ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই সাথে ডিএসএসসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে মোবাইল কোর্ট ৬৬ নম্বর ওয়ার্ডের বামৈল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৫৫টি স্থাপনা পরিদর্শন করে পাঁচটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি মামলা দায়ের ও নগদ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাজী ফয়সাল ও ফেরদৌস ওয়াহিদ উভয়েই দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারা অনুযায়ী উক্ত ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। # প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12