সর্বশেষঃ
পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ডিএনসিসি মেয়রের সাথে কসভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কসভোতে জাতিসংঙ্ঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাষ্ট্রদূত গুনের উরেয়া মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় গুলশানস্থ নগর ভবনে সৌজন্য সাক্ষাতকালে দুই দেশের রাজধানী শহর একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ ও কসভো দুটি ভাতৃপ্রতিম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে।

তিনি কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ হওয়ার আহবান জানান। রাষ্ট্রদূত বলেন, দুটি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।
সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।# প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12