সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ট্রাম্পকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে পরামর্শ ইরান পররাষ্ট্রমন্ত্রীর

দূরবীণ নিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মাদ জাভেদ জারিফ। তিনি একইসাথে ট্রাম্পকে ইরানের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। খবর আন্ডর্জাতিক গণমাধ্যমের ।

সম্প্রতি কোমারসান্ট নামের একটি রুশ দৈনিকে লেখা এক প্রবন্ধে তিনি ওই আহ্বান জানিয়েছেন। এতে তিনি আরও লিখেছেন, বসে থেকে মার্কিন সরকারের মোড়লীপনা দেখার দিন শেষ হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস এবং স্বাস্থ্য ও ওষুধ নিয়ে রাজনীতি বন্ধ করতে বিশ্ব-সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, বিশ্ব-সমাজের পক্ষ থেকে ইরান-বিরোধী অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞাগুলোর বিরোধিতা জাগ্রত বিবেকের জন্য একটা পরীক্ষা।

ইরানের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞাগুলো যে মানবতার বিরুদ্ধে অপরাধের দৃষ্টান্ত তাতে কোনো সন্দেহ নেই। তাই মার্কিন সরকারের এই জঘন্য প্রকৃতি তুলে ধরার জন্য এ বিষয়ে গণমাধ্যম বা প্রচার মাধ্যম ব্যবহারের কূটনীতিকে ব্যবহার করাসহ নানা কৌশল কাজে লাগানো জরুরি হয়ে পড়েছে।

অবৈধ নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া না হলে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ইরান ও বিশ্ব-সমাজের পারস্পরিক সহযোগিতা সম্ভব হবে না। বিশ্বের বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে-পড়া করোনা মোকাবেলার জন্যও এ বিষয়টি জরুরি হয়ে পড়েছে।

ইরান পৃথিবীর একমাত্র দেশ যে করোনাভাইরাস মোকাবেলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং ওষুধ সহজে কিনতে পারছে না। অথচ বিশ্বে সাড়ে ৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং এরই মধ্যে ৪২ হাজার মানুষ মারা গেছে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন দেশের দাবি সত্ত্বে হোয়াইট হাউজ ইরানের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখবে বলে সম্প্রতি ঘোষণা করেছে এবং ওয়াশিংটন সম্প্রতি তেহরানের ওপর বেশ কয়েকটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরান করোনাভাইরাস মোকাবেলায় অন্য অনেক দেশের তুলনায় বেশ সাফল্য অর্জন করলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12