সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের মাষ্টার অপারেটর আজম ও তার স্ত্রীর সম্পদের হিসেব চেয়েছে দুদক

দূরবীণ নিউজ প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক বিভাগের মাষ্টার অপারেটর মো.আজম খান এবং তার স্ত্রী মিসেস নাছিমা আক্তারের স্থাবর অস্থাবর সম্পদের হিসেব চেয়ে নোটিশ পাঠিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে পাঠানো নির্ধারিত ছকে তাদের সম্পদের বিবরণী দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদের দপ্তরে দাখিল করিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক বিভাগের মাষ্টার অপারেটর মো.আজম খান এবং তার স্ত্রী মিসেস নাছিমা আক্তারের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ প্রাথমিক যাচাই বাছাইয়ে এবং অনুসন্ধানেই বেরিয়ে এসেছে বিপুল পরিমান বৈধ এবং অবৈধ সম্পদের তথ্য। যা তাদের বৈধ ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতি রয়েছে। জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে এবং বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মিয়েছে যে, তাদের অর্জিত বিপুল পরিমান অবৈধ সম্পদ রয়েছে।

যারফলে এই বিষয়টি আরো নিশ্চিত হবার জন্যই দুর্নীতি দমন কমিশনের ২০০৪ সালের ৫ নং আইনের ধারা ২৬ (১) ধারায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক বিভাগের মাষ্টার অপারেট মো: আজম খান, তার স্ত্রী মিসেস নাছিমা আক্তার এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে/ বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়- দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে ২০০৪ সালের ৫ নং আইনের ২৬ (২) ধারায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12