সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা দুর্বৃত্তদের

দূরবীণ নিউজ ডেস্ক :
অজ্ঞাত দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগরীতে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) একটি শাখার অফিসে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা চালিয়েছে।
তবে ভল্টে রাখা টাকা লোপাট হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ গণমাধ্যমকে জানিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ধনিয়ালাপাড়া এলাকায় জিলানী মার্কেটে অবস্থিত ইউসিবি কদমতলী শাখার গেইটের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ব্যাংকের কর্মকর্তারা এলে তাদের নিয়ে বিকালে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ভল্ট ভাঙার চেষ্টার প্রমাণ পাওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার ফারুকুল হক বলেন, ব্যাংকের মেইন গেইটে থাকা দারোয়ান অচেতন অবস্থায় ছিল এবং দুটি তালা কাটা অবস্থায় পড়ে ছিল। ‘ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভেতরে প্রবেশের পর সেখানে ভল্ট ভাঙার চেষ্টার প্রমাণ পেয়েছি। অন্যান্য আসবাব ঠিক দেখা গেছে।’

ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডারের হার্ড ডিস্ক পাওয়া যায়নি বলে জানান তিনি। এই পুলিশ কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতর পুলিশ সদস্যরা প্রবেশের পর কর্মকর্তাদের দিয়ে ভল্টটি খোলার চেষ্টা করেও তা খোলা যায়নি।

‘সে কারণে ভল্ট থেকে আসলে কোনো টাকা খোয়া গেছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঢাকা থেকে ব্যাংকটির কর্মকর্তারা আসছেন, তাদের উপস্থিতিতে খুলে দেখার পর টাকার বিষয়টি বলা যাবে।’

ব্যাংকের ভল্ট পরীক্ষা না করা পর্যন্ত ওই অফিসে পুলিশি নিরাপত্তা থাকবে বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ধনিয়ালাপাড়া এলাকার বায়তুশ সরফ মাদ্রাসা সংলগ্ন জিলানি মার্কেট নামের পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউসিবির কদমতলী শাখার অবস্থান। সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংকও বন্ধ ছিল।

ভবনটি ঘুরে দেখা যায়, নিচতলায় যন্ত্রাংশের দোকান এবং চতুর্থ তলায় মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির অফিস রয়েছে। আর পঞ্চম তলায় বাড়ির মালিকের গাড়িচালকসহ কয়েকজন ‘ব্যাচেলর’ ভাড়া থাকতেন।

ডবলমুরিং থানার ওসি জানান, দুপুরের পালার নিরাপত্তাকর্মী ব্যাংকের গেইটে এসে ওই সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী নওশাদ মিয়াকে (৪৩) অচেতন অবস্থায় দেখতে পায়। তখন তিনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে ব্যাংকের কর্মকর্তারা পুলিশে খবর দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12