সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর গুলশানে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) বেলা এগারটা থেকে দুইটা পর্যন্ত ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন । তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বারিধারা পার্ক রোড, গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেট সংলগ্ন এলাকা এবং গুলশান ৪৮ নম্বর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় প্রায় শতাধিক অবৈধ সাইনবোর্ড, দোকান, স্থাপনা, টং ঘর ইত্যাদি উচ্ছেদ করা হয়।

গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেট সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে একটি হোল্ডিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোসলিনা পারভীনের পরিচালনায় গুলশান ৪৬ নম্বর সড়কে ডিএনসিসি নগর ভবনের মূল ফটকের বাম দিকে ডিএনসিসির জায়গা দখল করে রাখা নির্মাণসামগ্রী অপসারণ করা হয়।
এছাড়া নগর ভবনের সামনের রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং না করার জন্য মুচলেকা নেয়া হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12