সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

গণস্বাস্থ্য নগর হাসপাতালের বকেয়া হোল্ডিং ট্যাক্স ২ কোটি ৪০ লাখ টাকা;  ঢাকা দক্ষিণ সিটির অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
১৯৯৮-৯৯ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থ বছর পর্ডন্ত ঢাকা সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেনি রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতাল। দীর্ঘ ২৪ বছর ধরে হোল্ডিং ট্যাক্স বাবদ ঢাকা সিটি করপোরেশনের প্রাপ্ত হোল্ডিং ট্যাক্স বকেয়ার পরিমাণ ২ কোটি ৪০ লাখ ২৩ হাজার ১১০ টাকা।

এই বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে বারবার তাগাদা সত্বেও গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া ট্যাক্স পরিশোধ করেননি। অবশেষে ওই বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতাল সিলগালা করতে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গত বুধবার (২০ জুলাই) ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন ডিএসসিসির উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান আলী ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল ।

অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, “দীর্ঘ ২৪ ধরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালকর্তৃপক্ষ বকেয়া ট্যাক্স পরিশোধ করেনন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রাপ্য ওই হোল্ডিং ট্যাক্স বকেয়া পরিশোধের গত দেড় বছরে অনেকগুলো পত্র, তাগিদ পত্র ও ক্রোকি নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে অনেকটাই নির্বিকার।”
তিনি বলেন, “বকেয়া ট্যাক্স পরিশোধ না করায় অবশেষে ২০ জুলাই হাসপাতালটি সিলগালা করার উদ্দেশ্য আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের এক পর্যায়ে কর্তৃপক্ষ ১০ লাখ টাকার চেক প্রদান করেন। বাকী বকেয়া অর্থ মেয়র মহোদয়ের সাথে আলাপ-আলোচনা করে পরিশোধ করার অঙ্গীকার করেন।”#কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12