সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে কাজ করার আহবান রাষ্ট্রপতির

- ছবি - সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার (২৫ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ এদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাত করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ করোনা মোকাবিলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

# সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12