সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

করোনায় আক্রান্ত . রাজধানীতে হাসপাতালে ভর্তি. কক্সবাজারের সাবেক এমপি বদি

দূরবীণ নিউজ ডেস্ক :
দুদকের মামলার আসামি ,প্রাণঘাতি করোনায় আক্রান্ত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে আবদুর রহমান বদি এই হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা ভাল নয়।

গণমাধ্যমকে বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুর রহমান বদির শারীরিক অবস্থান ভালো নয়। চিকিৎসকের পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে নিজের গাড়ি নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বদি।

করোনার উপর্সগ দেখা দেয়ায় আবদুর রহমান বদি গত ১৮ জুন বিকেলে কক্সবাজারের হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন জানান, তার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে আবার প্রিয় কক্সবাজারে ফিরতে পারেন।

কক্সবাজার মেডিকেল কলেজের করোনা পরীক্ষার নেতৃত্ব দেয়া সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির গণমাধ্যমকে বলেন, শুক্রবার নমুনা পরীক্ষায় আবদুর রহমান বদির করোনা শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দেয়া হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12