সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

করোনার মধ্যেও ঈদ ছুটি শেষে রাজধানীতে ফিরতি মানুষের ঢল

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঈদ ছুটি শেষে করোনার মধ্যেও গ্রাম থেকে আবার দলে দলে রাজধানীতে ফিরতে শুরু করেছেন লোকজন। সোমবার (৩ আগস্ট) রাজধানীর কল্যাণপুর-গাবতলী বাসস্ট্যান্ড এলাকা ঘুরে অনেককেই ঢাকায় ফিরতে দেখা গেছে।

বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা শুরু করেছেন মানুষ। যাওয়ার পথে বাসগুলোতে তেমন চাপ না থাকলেও ফেরার পথে কিছু দূরপাল্লার বাস যাত্রীবোঝাই করে ঢাকায় ফিরছে। আবার কোনোটি সরকারি স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক খালি রেখে চলছে।

ঈদের আগ মুহূর্তে প্রায় সবাই একসঙ্গে ঢাকা ছাড়লেও ফেরার সময় আলাদাভাবে ফেরেন। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে নেন। কেউ কেউ ঈদ শেষে অফিস ধরতে ঢাকায় ফিরলেও তাদের পরিবার বাড়িতে থেকে যায় আরও কিছুদিন।

ছুটি শেষে যশোর থেকে ঢাকায় ফিরছিলেন বেসরকারি চাকরিজীবী মো. কাউসার রহমান। থাকেন রাজধানীর মোহাম্মদপুরে। গাবতলী বাসস্ট্যান্ডে তার সঙ্গে কথা হলে তিনি জানান, ছুটি শেষে ঢাকায় বাড়িতে যাচ্ছেন। অফিসে ঈদের ছুটি শেষে সোমবার দুপুর থেকে অফিস করতে ঢাকায় চলে এসেছেন।

তিনি বলেন, ইচ্ছা ছিল পরিবারের সদস্যদের নিয়ে আরও কিছুদিন নিজের বাড়িতে ছুটি কাটাই, কিন্তু অফিস খুলে যাওয়ায় পরিবারের সবাইকে রেখে আমি ঢাকায় ফিরতে বাধ্য হয়েছি। আগামী সপ্তাহে পরিবারের সবাই ঢাকায় চলে আসবে।

সরকারি চাকরিজীবী নিলুফার ইয়াসমিন খুলনা থেকে ঢাকায় ফিরেছেন। গাবতলীতে হানিফ পরিবহন কাউন্টারের সামনে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, রোববার ঢাকায় ফেরার কথা থাকলেও একদিন দেরি হয়ে গেল।

নিলুফার বলেন, ঈদের তিনদিন আগে ছুটি নিয়ে দেশের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন করে এখন ঢাকায় ফিরছি। রাতে কাউন্টারে গিয়ে টিকিট কিনে রওনা হই। টিকিট পেতে বেগ পেতে হয়নি। তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা বেশি ভাড়ায় টিকিট নিতে হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12