সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

কমনওয়েলথের সহায়তায় রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্কট নিরসন সম্ভব : পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথ দেশগুলোর সহায়তা চেয়েছেন । তিনি একইসঙ্গে এ জোটের মধ্যে আন্তঃবাণিজ্য, টিকার সহজলভ্যতা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার আহ্বান জানান তিনি। ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমনওয়েলথ নেতারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে ড. মোমেন রোহিঙ্গাদের কেন ফেরত পাঠানো যাচ্ছে না, সে বিষয়ে সবাইকে অবহিত করেন।

কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে কিছু রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয়েছে সে বিষয়টিও কমনওয়েলথ নেতাদের জানান । তিনি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কমনওয়েলথ দেশগুলোকে দেশটির ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী কমনওয়েলথ নেতাদের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ারম্যান হিসেবে গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কমনওয়েলথ ও সিভিএফের মধ্যে আরও সহযোগিতার আহ্বান জানান।

করোনা মহামারির পরিপ্রেক্ষিতে কমনওয়েলথ সদস্য দেশগুলোকে বাণিজ্য ও অর্থনৈতিক পুনরুদ্ধারে একসঙ্গে দাঁড়ানোর আহ্বানও জানান ড. মোমেন। এর আগে গত মঙ্গলবার গায়ানার ওপর কমনওয়েলথ মিনিস্টেরিয়েল গ্রুপের বৈঠক হয়। সেখানে ড. মোমেন সভাপতিত্ব করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12