সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

কঠোর লকডাউনে সারাদেশে ৪১৫ জনকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

ছবি ----সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনা প্রতিরোধে রাজধানীসহ দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় দেশের বিভিন্ন এলাকায় ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। সারাদেশে ৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লকডাউনের পঞ্চম দিনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারা দেশব্যাপী মাঠে ছিল র‌্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

তিনি আরও বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারা দেশে র‌্যাবের ১৯১টি টহল ও ২০৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এএসপি ইমরান খান বলেন, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধিনিষেধ অমান্য করায় সারা দেশে পরিচালিত ৫০টি ভ্রাম্যমাণ আদালতে ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করণে বিনামূল্যে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12