সর্বশেষঃ
জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

এম-৯৫ মাস্ক কেলেঙ্কারি অনুসন্ধানে দুদকের ১ পরিচালকের নেতৃত্বে ৪ সদস্যের টিম গঠন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুদক এম-৯৫ মাস্ক, পিপিইসহ বিভিন্ন সুরক্ষামূলক সামগ্রী ক্রয়ে অনিয়ম-দুর্নীতি-প্রতারণা ও জালিয়াতির যে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল। সেটি পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য একজন পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম গঠন করেছে ।

দুদক পরিচালক মীর মোঃ জয়নুল আবেদী শিবলীর নেতৃত্বে এ টিমের অন্য সদস্যরা হলেন যথাক্রমে উপপরিচালক মোঃ নূরুল হুদা, সহকারী পরিচালক মোঃ সাঈদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।
বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমকে এই জানান, দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, এটিম স্বাস্থ্য খাতের এ জাতীয় অনিয়ম-দুর্নীতি উদঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন,মাস্ক বা পিপিইর মতো অতীব গুরুত্বপূর্ণ সামগ্রী চিকিৎসক, নার্স বা স্বাস্থ্য কর্মীদের জীবনের নিরাপত্তার সাথে সম্পৃক্ত।

তাই এসব অভিযোগের প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইন-আমলে নিয়ে আসতে কমিশন আইনি দায়িত্ব পালন করবে। যাদের সম্পৃক্তা পাওয়া যাবে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12