সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

এখন ১০০ টাকা লিটার সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ সারাদেশে টিসিবি প্রতি লিটারসয়াবিন তেলের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে। যা আগে ১১০ টাকা ছিল।
মঙ্গলবার (১৩ জুন) সারাদেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এখন প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করবে।

সোমবার (১২ জুন) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। টিসিবি প্রতি মাসে একবার পণ্য বিক্রি করে। শুধু ফ্যামিলি কার্ডধারী ব্যক্তিরাই নির্দিষ্ট ডিলারের কাছ থেকে এসব পণ্য কিনতে পারেন। এখন আর ট্রাকে উন্মুক্তভাবে পণ্য বিক্রি হয় না।

টিসিবি জানায়, সরকারের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যা (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। সে লক্ষ্যে জুন মাসের বিক্রয় কার্যক্রম ১৩ তারিখ থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে।

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

ক্রেতারা টিসিবির চিনি ও মসুর ডাল কিনতে পারবেন প্রতি কেজি ৭০ টাকায়। লিটারপ্রতি সয়াবিন তেল বিক্রি হবে ১০০ টাকায়।
এ দফায় একজন ক্রেতার কাছে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। #কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12