সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

উত্তরায় ডাচ্-বাংলার টাকা ছিনতাই মামলার প্রতিবেদন ১৩ এপ্রিল

দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজহার গ্রহণ করেন এবং তদন্ত কর্মকর্তাকে আগামী ১৩ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য গত ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ্ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোতে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে গত ৯ মার্চ দিনগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

ছিনতাইয়ের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া ৪ বক্সের মধ্যে ৩ বক্স উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উত্তরার লা মেরিডিয়ান হোটেলের সামনে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিন জনকে তিনটি বক্সসহ ওই ৭ জনকে আটক করা হয়েছে।

সিকিউরিটি কোম্পানি মানি-প্লান্ট লিঙ্কের টাকা আনা-নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা অনেকদিন ধরে ফলো করছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ছিনতাইকারীদের হাতে কোনও অস্ত্র ছিল না। আমরা তদন্তে বেশ কয়েকজনের নাম পেয়েছি। পরিচালকসহ আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ৭জনকে। # কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12