সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি রেজাউলের সম্পদের বিবরণী চেয়েছে দুদক

দূরবীণ নিউজ প্রতিনিধি :
সরকারি মালিকানাধীন জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এই প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল আলমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমান অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুনীতি দমন কমিশন (দুদক)। দুদকের চলমান অনুসন্ধান কার্যমের অংশ হিসেবে এবার ওই প্রতিষ্ঠানের সাবেক এমডি রেজাউল আলমের সম্পদের বিবরণীর নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক মো. আক্তার হোসেন স্বাক্ষরিত নোটিশে ২১ কার্যদিবসে রেজাউল আলমকে তার নিজের, তার স্ত্রী, সন্তান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায় দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দুদকের এ কর্মকর্তার দপ্তরে দাখিল করতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশটি গ্রহণের ২১ কার্যদিবসের মধ্যে দুদকের পাঠানো ছকে স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করতে হবে। ২০০৪ সালের ২৬ (১) ধারা মোতাবেক সম্পদের বিবরণী চেয়ে নোটি পাঠানো হয়েছে।
এছাড়া নোটিশে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে রেজাউল আলমের বিরুদ্ধে ২০০৪ সালের ২৬ (২) , ২৭ (১)ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12