সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ইরানে করোনার ভয়ে বিষাক্ত মদপানে ৭৩ জনের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক:
করোনা থেকে রক্ষায় পাবার আশায় বিষাক্ত মদ খেয়ে ইরানে ৭৩ জনের মৃত্যু। সম্প্রতি দেশটিতে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। মদ খেলে এ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় এমন গুজব ছড়িয়ে পরে সেখানে।

এতে বিশ্বাস করে অনেক ইরানিই মদ খাওয়ার দিকে ঝুঁকে পরেন। কিন্তু দেশটিতে একইদিনে অন্তত ৫ শতাধিক মানুষ বিষাক্ত মদ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭৩ জন মারা গেছেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু।
বার্তা সংস্থাটি এ খবর দিয়েছে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির খুজেস্তান প্রদেশের হাসপাতালগুলোতে গণহারে বিষাক্ত মদ খেয়ে অসুস্থরা ভর্তি হচ্ছে।

সেখানে মারা গেছেন ৪৬ জন। দেশটির আলবোর্জ প্রদেশেও বিষাক্ত মদ খেয়ে মারা গেছেন ১৫ জন। এছাড়া, মাজান্দারান প্রদেশে মারা গেছেন ১২ জন।

ইরানে অবিকৃতভাবে ইসলামি আইন চালু রয়েছে। এ আইনের অধীনে মদসহ সকল প্রকার অ্যালকোহল উৎপাদন, বণ্টন ও ক্রয় নিষিদ্ধ। কেউ এর সঙ্গে যুক্ত থাকলে তার আজীবন কারাদ- হতে পারে। তবে করোনা ভাইরাস থেকে বাঁচতে এখন অনেক ইরানি এই ভুলপথে পা বাড়াচ্ছেন।

দেশটিতে বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন সাংসদসহ প্রায় ৪৫০ জন। এমন অবস্থায় আতঙ্ক বিরাজ করছে সমগ্র ইরান জুড়ে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12