সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ইরানের পরমাণু বোমা বানাতে আর ১০ সপ্তাহ লাগবে

দূরবীণ নিউজ ডেস্ক :
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ জানিয়েছেন আর ১০ সপ্তাহ পরে ইরানের পরমাণু বোমা বানাতে সক্ষম হবে। বুধবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কূটনীতিকদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফের মালিকানধীন ফার্ম জোডিয়াক মেরিটাইমের জাহাজে ইরানের হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই এসব কথা বলেন তিনি।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ইরান ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে। এখন দেশটি পরমাণু অস্ত্র বানানো সরঞ্জাম বানানোর ক্ষেত্রে আর মাত্র ১০ সপ্তাহ দূরে আছে।

তিনি আরো বলেন, যেহেতু ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে, তাই দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। সমগ্র বিশ্ব নেতৃত্বে উচিৎ ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা। এছাড়া সমুদ্রগামী জাহাজের ওপর আক্রমণ করার কারণে ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
সূত্র : জেরুসালেম পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12