সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

আরডিএ’র প্রকৌশলী কামরুজ্জামানের অবৈধ সম্পদের মামলা

দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে সাড়ে ৭৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত/অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জুন) দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আমির হোসাইন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে এ মামলা করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারায় শেখ কামরুজ্জামানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করেন। ওই নোটিশের পর সম্পদের বিবরণী দাখিল করা হয়।

পরে দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসাইন সেটি যাচাইয়ের পর প্রকৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। মামলার এজহারে বলা হয়, আসামীর পক্ষ থেকে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫ লাখ ১৩ হাজার ৯৩৪ টাকা মূল্যের সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপনপূর্বক মিথ্যা তথ্য দিয়েছেন।

এছাড়া সম্পদ বিবরণী অনুসন্ধান করে আসামীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৭৩ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এসব অপরাধে আসামীর বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করে দুদক। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12