সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

আগামি ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামি ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে টানা ৩ মাস বাড়তি ভাড়ায় চলাচল করার পর এবার নতুন করে আগের নির্ধারিত ভাড়ায় গণপরিবহনে যাত্রীরা যাতায়াত করবেন। এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল, সেটিও তুলে দেয়া হচ্ছে।

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা দিয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল, সেটিও তুলে দেয়া হচ্ছে।

তিনি জানান, পরিবহনগুলোকে কয়েকটি শর্ত মেনে চলাচল করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বা দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১ মে থেকেই চালু করার অনুমতি দেয়া হয়। এ সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়।

সম্প্রতি পরিবহন মালিকরা সম্পূর্ণ ধারণ ক্ষমতায় পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। # সূত্র : বিবিসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12