সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

অর্থ আত্মসাৎ স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে চার্জগঠন হচ্ছে

দূরবীণ নিউজ প্রতিনিধি:
জালিয়াতি ,ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার আশ্রয় নিয়ে করোনা রোগীদের চিকিৎসা এবং নমুনা পরীক্ষার নামে কয়েক কোটি টাকা আত্মসাতের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি ৭ এপ্রিল ধার্য করেছেন বিচারিক আদালত।

বুধবার (১৬ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন। বুধবার বিচারিক ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান ছুটিতে থাকায় এ অভিযোগ গঠন শুনানি হয়নি। এজন্য ভারপ্রাপ্ত আদালত অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।
অভিযুক্ত ৬ আসামি হলেন; স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ,রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

দুদকের মামলার অভিযোগে উল্লেখ, রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ছিল না এবং বৈধ কাগজপত্র না থাকা সত্বেও এ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য রোগী প্রতি ৩ হাজার ৫০০ টাকা করে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে।
প্রতারক সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্য কর্মকর্তাদের মাসিক খাবার খরচ হিসেবে আরও ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার চাহিদা তুলে ধরাসহ এর খসড়া বিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর অভিযোগ রয়েছে।

গত বছরের ৩ সেপ্টেম্বর স্বাস্থ্যের সাবেক ডিজি অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ৬ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর গত ২২ ফেব্রæয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ অভিযোগ পত্র আমলে নিয়েছেন। এরপর মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন।

২০২০ সালের ২৩ বছরের সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ ফরিদ আহমেদ পাটোয়ারী এই মামলাটি দায়ের করেন। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়ন না করা রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার ব্যবস্থা করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12