সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

৯ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার বুয়েটে প্রশাসনের

দূরবীন নিউজ প্রতিবেদক :
র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ৯ শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রশাসন।

বুয়েটের দুটি হলে ওই ৯ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কাররের পাশাপাশি তাদেরকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন৷
আজীবন বহিষ্কার হওয়া ৯ শিক্ষার্থী হলেন- মো. মোবাশ্বের হোসেন শান্ত, এএসএম মাহাদী হাসান, আকিব হাসান রাফিন, সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী ও মো. ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় উপাচার্যের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলেনে এ তথ্য জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক ও বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান৷

এছাড়া, বিভিন্ন সময়ে র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে আরও ১৭ শিক্ষার্থীকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং চারজনকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- কাজি গোলাম কিবরিয়া রিফাত, মো. সাকিব হাসান, মো. সাজ্জাদুর রহমান, সাকিব শাহরিয়া, শেখ আসিফুর রহমান আকাশ, মো. রাইয়ান তাহসিন, মেহেদী হাসান, তৈয়ব হোসেন, এএফএম মাহফুজুল কবির, মো. বখতিয়ার মাহবুব মুরাদ, সৈয়দ শাহরিয়ার আলম প্রত্যয়, মো. তৌফিক হাসান, মো. কুতুবুজ্জামান কাজল, মোহাম্মদ তাহমিদুল ইসলাম, ফেরদৌস হাসান ফাহিম, মো. আল-আমিন ও তাহাজিবুল ইসলাম।

এছাড়া মো. তাসনিম ফারহান ফাতিন, লোকমান হোসেন, শাফকাত বিন জাফর ও তানজির রশিদ আবিরকে ভবিষ্যতের জন্য সতর্কীকরণ করা হয়েছে।

র‌্যাগিং বন্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটি এই শাস্তির সিদ্ধান্ত নেয় বলে জানান কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান৷ #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12