সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

৮ মে থেকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু

দূরবীণ নিউজ ডেস্ক :
আগামী ৮ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে । সিলেট ও চট্টগ্রাম রুটের ৪টি ফ্লাইটের টিকিট বিক্রিও শুরু হয়েছে। এ দিকে ১ মে থেকে ৭ মে পর্যন্ত দিল্লি, মুম্বাই ও কলকাতায় আটকেপড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে ৫টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা শুরু করেছেবিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ৮ মে থেকে স্বল্প পরিসরে বিমান চলাচল শুরুর বিষয়টি গণমাধ্যমকে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে সব রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ৮ মে থেকে (অভ্যন্তরীণ রুট) বিমান চলাচল শুরুর সিদ্ধান্ত আসতে পারে। তবে পরিস্থিতি উন্নতির দিকে না গেলে ওই তারিখ থেকে চলাচলের সম্ভাবনা নেই।

গত০৩ এপ্রিল বিমানের বলাকা ভবন সূত্রে জানা গেছে, ৮ মে থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা রুটে মোট ৪টি ফ্লাইট চলাচলের জন্য শিডিউল তৈরি করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে প্রতিদিন সকাল এবং বিকেল দু’টি এবং সিলেটে প্রতিদিন সকাল-বিকেল দু’টি ফ্লাইট পরিচালিত হবে। সেই লক্ষ্যে ট্র্যাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি শুরু করেছে বলে জানা গেছে।

বলাকা ভবনের দায়িত্বশীল একজন জানিয়েছেন, ৮ মে সকাল ৮টায় বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। অপর দিকে বিকেল ৫টায় অপর একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে।

এ ছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করবে ৭৪ সিটের কানাডার বোম্বাডিয়ার কোম্পানির ড্যাশ-৮ উড়োজাহাজ। অপর ফ্লাইটটি ছেড়ে যাবে বিকেল ৫টায়। তবে এর আগে গত বুধবার করোনাসহ নানা সঙ্কটের কারণে ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা থাকবে বলে ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে জানতে গতকাল বিমানের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন ধরেননি। এ প্রসঙ্গে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এটা তো তাহলে বিভ্রান্তিমূলক। এক দিকে বলা হচ্ছে ১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল করা হলো। আবার ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটের শিডিউল তৈরি এবং টিকিট বিক্রি করা হচ্ছে। এখন দেখা যাক কোনটা সত্য। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12