সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

৩১২ জন বাংলাদেশিরা উহান থেকে ফিরেছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবশেষে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে চীনের উহানে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন।  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান, ৩১২ জন দেশে ফিরেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-৭০০২) উহান থেকে তাদের নিয়ে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কতজন উহান থেকে ফিরেছেন তিনি নির্দিষ্ট করে বলতে পারেন নি।

তিনি বলেন, ৩১৬ জন ফিরে আসার সংবাদ পেয়েছি, তবে সংখ্যাটি সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।

প্রসঙ্গত, চীন থেকে ৩৬১ জন ফেরার কথা ছিল। শেষ সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ৩১২ জন দেশে ফিরেছেন।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বিমানবন্দর থেকে দুপুর ১টার দিকে বিআরটিসির দুটি এসি বাস ও বিমানবন্দরের একটি অ্যাম্বুলেন্সে আগতদের হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে ১৪ দিনের জন্য পৃথক অবস্থায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ের মধ্যে তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবে না।

রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না পরীক্ষা করেন। এই স্ক্যানারে কারো জ্বর থাকলে মুখ লাল দেখা যায় বলে বিমানবন্দরের হেল্পডেস্ক জানিয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12