সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

২৯ এপ্রিল, গ্রামীণফোনের বিরুদ্ধে তথ্য পাচার মামলার তদন্ত প্রতিবেদন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গ্রামীণফোনের কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকদের গোপন তথ্য প্রতারক চক্রের কাছে পাচারের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৯ এপ্রিল দাখিলের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করে সময় চেয়ে আবেদন জানান।
পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আগামী২৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের করেন পুলিশ।

পুলিশের করা এই মামলায় উল্লেখ করা হয়, প্রতারক চক্রটির কাছে গ্রামীণফোনের কিছু অসৎ কর্মচারী গ্রাহকদের সিম নিবন্ধনের তথ্য থেকে নানা ধরনের তথ্য দীর্ঘদিন ধরে পাচার করে আসছিল। প্রতারকরা গোপন তথ্য ফাঁস করার ভয় দেখাত সমাজের উঠতি বয়সের ধনাঢ্য ব্যক্তিদের। চক্রটি গ্রাহকদের গোপন তথ্য ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবী করতো।

পরে সামাজিক হয়রানি ও মর্যাদাহানির ভয়ে অনেকে প্রতারক চক্রের দাবীকৃত টাকা দিতে বাধ্য হতেন। এভাবে তথ্য দিয়ে ব্ল্যাকমেইলিং করে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিত। আর বিটিআরসির নীতিমালা ভেঙে গ্রাহকদের তথ্য পাচারের এই অপরাধের জন্য গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12