সর্বশেষঃ
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত ১,০৪১ জন মৃত্যু ১৪ জনের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন ও মৃত্যু হয়েছে ১৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে এবং আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৩৭টি, পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯২টি। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১১ জন ও নারী তিনজন। এর মধ্যে ঢাকার ৯ জন। বাকি পাঁচজন চট্টগ্রামের।

তাদের বয়স বিশ্লেষণে ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ পাঁচজন, ৩১-৪০ একজন, ২১-৩০ একজন এবং ৭১-৮০ বছরের মধ্যে দুইজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২০১ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৬৩ জনকে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12