সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

২২ মার্চ অবৈধ সম্পদের মামলায় সম্রাটের জামিন আবেদনের শুনানি

দূরবীণ নিউজ প্রতিনিধি :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি বর্তমানে কারাবন্দি ইসমাইল হোসেন সম্রাটের জামিন আবেদনের শুনানি ২২ মার্চ ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ওইদিন আসামীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য সিদ্ধান্ত দিয়েছেন উক্ত আদালত।

সোমবার (৭ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামী ইসমাইল হোসেন সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে উপস্থিত না করে পুলিশ কাস্টডি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ।

অপরদিকে, ইসমাইল হোসেন সম্রাটের আইনজীবী অ্যাডভোকেট আফরোজা শাহানাজ পারভীন (হীরা) জামিনের আবেদন করেন। আদালত স¤্রাটের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ২২ মার্চ দিন ধার্য করেন। একই সঙ্গে মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয় শুনানির জন্যও একই দিন ধার্য করেন আদালত।

পুলিশ কাস্টডি ওয়ারেন্টে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গণমাধ্যমকে জানান ৭ মার্চ (সোমবার) আসামী সম্রাটকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে সম্রাট চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

দুদকের মামলায় ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

জানা যায়,২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব কর্মকর্তারা। পরে সম্রাটকে সাথে নিয়ে ওই দিন দুপুরে রাজধানীর কাকরাইলে সম্রাটের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাবের কর্মকর্তারা।

অভিযানের ওই কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। পরে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12