সর্বশেষঃ
ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক
সরকারের পক্ষ থেকে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা পদ্মা-মেঘনায় মাছ ধরা শুরু করেছেন। এরই মধ্যে চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ শুরু হয়েছে। এতে আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকরা বেশ তৎপর হয়ে উঠেছে।চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলারে করে ইলিশ আসছে বড়স্টেশন মাছঘাটে।

ট্রলার ঘাটে ভিড়তেই শ্রমিকরা ঝুড়িতে করে ইলিশ নামিয়ে আড়তের সামনে স্তূপ করে রাখছে। এরপর আড়তদার ও ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে মাছ বিক্রি করছেন।ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের বাজারে ইলিশের দাম আগের তুলনায় কম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়।তিনি বলেন, আজকে যে ইলিশ ঘাটে এসেছে, তাতে তারা খুব খুশি।

এভাবে প্রতিদিন সরবরাহ থাকলে ইলিশের দাম আরও কমবে।চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ২২ দিন বন্ধ থাকার পর চাঁদপুর মাছঘাটে ইলিশ বিক্রি শুরু হয়েছে। চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলার মাছঘাটে এসেছে।

এখন পর্যন্ত প্রায় এক হাজার মণ ইলিশের সরবরাহ হয়েছে। সামনে সরবরাহ আরও বাড়তে পারে।তারা বলেন, এ বছর অভিযান কতটা সফল হয়েছে, তা প্রশাসন বলতে পারবে। তবে তাদের কাছে মনে হয়েছে, অভিযান তেমন সফল হয়নি। তারপরও সামনে ইলিশের সরবরাহ আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12