সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

২০ লাখ টাকাসহ কক্সবাজারের সার্ভেয়ারআতিক ঢাকায় আটক

দূরবীণ নিউজ প্রতিনিধি :
ঘুষের ২০ লাখ টাকাসহ কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএও) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্ত করা হয়।

আটককালে আতিকুর রহমানের নিয়ন্ত্রণ থেকে ওই ২০ লাখ টাকা জব্দ করা হয়েছে। তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জব্দকৃত ২০ লাখ টাকার সঠিক উৎস আতিকুর রহমান প্রশাসনকে বলতে পারেনি।

দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সার্ভেয়ার আতিকুর রহমানকে ২০ লাখ টাকাসহ আটকের একটি সংবাদ শুনা যাচ্ছে। তবে বিস্তারিত জানিনা। অভিযানটি হেড অফিসের। তারা সব জানবে। তিন ভাগে কাজ করা এলএ অফিসের দ্বিতীয় টিমের সদস্য ছিলেন সার্ভেয়ার আতিকুর রহমান।

দুদকের একজন উর্ধতন কর্মকর্তা জানান, কক্সবাজারে দায়িত্বরত সার্ভেয়ার আতিককে ঢাকা বিমানবন্দর থেকে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টাকার উৎস সম্পর্কে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।
সূত্র মতে, শুক্রবার (১ জুলাই) সকাল ৯টায় বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকায় আসেন সার্ভেয়ার আতিকুর রহমান।

কক্সবাজারে মেগা প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্প ঘিরে ২০ হাজার একরের বেশি ভূমি অধিগ্রহণ করছে সরকার। বিশাল এ কর্মযজ্ঞে জমির ক্ষতিপূরণসহ নানা কার্য সম্পাদনে কাজ করছে অনেক সার্ভেয়ার। কাজ করতে গিয়ে সার্ভেয়ার আতিকসহ অন্যরা জমির মালিকদের ফাইল আটকিয়ে, নানাভাবে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করেন।

কিছু ক্ষেত্রে সরাসরি এবং কিছু ক্ষেত্রে দালালের মাধ্যমে এসব টাকা আদায় করেন বলে প্রচার রয়েছে। ঘুষের জমানো টাকাসহ সপ্তাহিক ছুটির দিন বাড়ি যান ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরতরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12