সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত ঘোষণা

দূরবীণ নিউজ ডেস্ক :
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএল এর শুরু হবার কথা ছিলো ২৯ মার্চ। খবর বাসস।

তবে করোনাভাইরাসের আতঙ্কে সেটি পিছিয়ে দিতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবারার (১৩ মার্চ) এ ঘোষণা দেয় বিসিসিআই।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, বিসিসিআই সিদ্বান্ত নিয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে আইপিএলের ১৩তম আসর। চলমান করোনাভাইরাসের পরিস্থিতির জন্য এই সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রায় দুই মাস ব্যপি এই টি-২০ টুর্নামেন্ট প্রতিযোগিতাটি ভারতের অর্থনীতির হিসেবে আনুমানিক ১১ বিলিয়ন ডলার বলে ধারনা করা হচ্ছে।
যেখানে লড়াই করে থাকেন বিশ্ব ক্রিকেটের মহাতারকারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের মত খেলোয়াড়রা।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এ টুর্নামেন্টের জন্য ৩৩০ মিলিয়ন ডলার দিয়েছে প্রধান স্পন্সর চীনা মোবাইল নির্মাতা ভিভো। ৬০টি ম্যাচের এই লড়াইয়ে থাকবে আটটি ফ্র্যাঞ্চাইজি। পুরো ভারজুড়ে গ্যালারিতে থাকবে হাজার-হাজার দর্শক, চিয়ারলিডারস।

ভারতে এখন পর্যন্ত ৭০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাই বিভিন্ন ইভেন্ট থেকে দর্শকদের নিরুৎসাহিত করছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12