সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

১৫০০ মার্কিন সেনা আফগানফেরত কোয়ারেন্টাইনে

দূরবীণ নিউজ ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক শান্তি চুক্তি মোতাবেক আফগানিস্তানে অবিস্থত মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন। পরে দেশটি থেকে সেনা প্রত্যাহার বাস্তবাযন শুরু করে যুক্তরাষ্ট্র।

তবে আফগানিস্তান থেকে নিজ দেশে এখন পর্যন্ত ফিরে যাওয়া মার্কিন সেনাদের করোনাভাইরাসে সংক্রমণ হয়েছে কিনা সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল প্রধান স্কট মিলার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির সেনাবাহিনীর শীর্ষ এই কমান্ডার বলেছেন, আফগানিস্তানে নতুন করে মার্কিন সেনা প্রবেশ বা সেখান থেকে সেনা প্রত্যাহার আপাতত স্থগিত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত আফগান ফেরত ১ হাজার ৫০০ মার্কিন সেনাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পাশাপাশি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসা মার্কিন সেনাদের নতুন করে শারীরিক পরীক্ষা শুরু করা হয়েছে। এক টুইটার বার্তায় মার্কিন সেনা কমান্ডার স্কট মিলার এ তথ্য জানান।

স্কট মিলার বলেন, আফগানিস্তান থেকে আগত সকলকেই ঝুঁকি এড়াতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অসুস্থ না হলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তিনি আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটিগুলোতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আফগানিস্তানে বর্তমানে প্রায় ১২ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে শান্তি চুক্তির পর এই সংখ্যা আগামী কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে প্রায় ৮ হাজার ৬০০-তে নেমে আসবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আফগানিস্তানে এখন পর্যন্ত ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। # সূত্র : ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12