সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

১৩ ডিসেম্বর নকল মাস্কের মামলায় শারমিনের বিরুদ্ধে প্রতিবেদন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী ১৩ ডিসেম্বর অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন ঢাকা সিএমএম আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু আজ এ মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করেত না টারায় পরবর্তী তারিখ ধার্য করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন।

জানা যায়, ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ নকল মাস্ক সরবরাহের সুনিদিষ্ট অভিযোগে শারমিন জাহানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে।

মামলা দায়েরের পরদিন (২৪ জুলাই) রাতে শাহবাগের একটি বাসা থেকে শারমিন জাহানকে গ্রেপ্তার করা হয়। ২৫ জুলাই আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৮ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এ মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12