সর্বশেষঃ
সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

হাসান রুহানির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

দূরবীন নিউজ ডেস্ক :
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা কথা বলেন। খবর বাসস।

শুক্রবার (২৫ অক্টোবর ) আজারবাইজানে ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর বাকু কংগ্রেস সেন্টারে দু’দেশের সরকারপ্রধান এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন সরকার প্রধান।

এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমানরের ওপর আন্তর্জাতিক চাপ তৈরিতে ইরান কাজ করবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন প্রেসিডেন্ট রুহানি।

বিশ্বের সব মুসলিম দেশকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম দেশগুলোর উচিৎ পারস্পরিক মতবিরোধ দূরে ঠেলে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ থাকা। কারণ মুসলিম দেশগুলোর মধ্যে বিদ্যমান অনৈক্য ও মতবিরোধ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে।

অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে রুহানি বলেন, ইরান অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষকরে জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12