সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি বাংলাদেশের ২ প্রতিযোগী

দূরবীন নিউজ ডেস্ক :
বাংলাদেশের কারাতে প্রতিযোগী মারজান আক্তার পিয়া বুধবার মাথায় আঘাত পেয়ে ফাইনাল খেলতে পারেননি। তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এসএ গেমসের চতুর্থ দিনের শুরুতেই আবার সেই দুর্ভাগ্য সঙ্গী হল বাংলাদেশের। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০০ মিটার দৌড়ের ফাইনালিস্ট জহির রায়হান। তার সাথে একই সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক অ্যাথলেট আবু তালেবও। খবর বিভিন্ন গণমাধ্যমের।

উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হয় জহিরের। নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু করলে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। একই সমস্যা দেখা যায় আবু তালেবেরও।

এসএ গেমসে জহিরের ইভেন্টে তার স্বর্ণজয় অনেকটাই নিশ্চিত ছিলো। কিন্তু হাসপাতালে ভর্তি হবার কারণে ছিটকে গেলেন ফাইনাল থেকে।

হাসপাতাল সূত্র থেকে বলা হয়েছে, ‘জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি দিতে পারছি না।’ গত নভেম্বরে ভারতের অন্ধ্র প্রদেশে জুনিয়র অ্যাথলেটিকসে স্বর্ণ জয় করেছিলেন জহির।

এর আগে গত ৪ ডিসেম্বর মাথায় আঘাত পেয়ে ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন কারাতে প্রতিযোগী মারজান আক্তার পিয়া। তার অনুস্পস্থিতিতে একটি স্বর্ণ হাতছাড়া হয় বাংলাদেশের। আজ আরও একটি হাতছাড়া হল ৪০০ মিটার হিটে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12