সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

স্বাস্থ‌্যের ১২ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

প্রতিবেদক:
স্বাস্থ‌্য অধিদপ্তরের ১২ কর্মকর্তা-কর্মচারীকে নানা অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. শামছুল আলমের স্বাক্ষরে পাঠানো নোটিশে স্বাস্থ‌্য অধিদপ্তরের ওই ১২ কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১৩, ১৪ ও ১৫ অক্টোবর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত গণমাধ্যম কর্মীদের বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের ৭৫ জন কর্মকর্তা-কর্মচারীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছে দুদক। ২০১৯ সাল থেকে তাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়িচালক আবদুল মালেকসহ স্বাস্থ্যের ১১ জন কর্মকর্তা-কর্মচারীর অবৈধ সম্পদের খোঁজ পাওয়া দুদক। পরে গত ১৬ সেপ্টেম্বরতাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

দুদক সচিব আরো বলেন,‘স্বাস্থ্য অধিদপ্তরের একদল কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে, এমন অভিযোগের বিষয়ে ২০১৯ সাল থেকেদুদকের একটি অনুসন্ধান টিম কাজ করছে। ইতিমধ্যে গাড়িচালক আবদুল মালেকসহ ৪৫ জনের বিরুদ্ধে পুরোদমে অনুসন্ধান ও তদন্ত চলছে।আর ওই ৪৫ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12