সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

স্বাধীনতাবিরোধীরা উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: প্রতিমন্ত্রী ফরহাদ

দূরবীণ নিউজ প্রতিবেদক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের সাফল্যে ঈর্ষান্বিত। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীনতাবিরোধীরা উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। তারা দেশ ও জনগণের কল্যাণ চায়না।

তিনি বলেন, এদেশের স্বাধীনতা বিরোধীরা তাই এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা এখনও এ দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভা এবং দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতির পিতার আদর্শে কাজ করে যেতে পারলে দেশকে দ্রুতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তাই আমাদেরকে ভবিষ্যতের কথা ভেবে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে অনুপ্রাণিত নেতৃত্ব তৈরির জন্য কাজ করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক বিনামূল্যে সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12