সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সৌদি ও আরব আমিরাতের রাস্ট্রীয় দুটি বার্তা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল তুরস্ক

দূরবীণ নিউজ ডেস্ক :
তুরস্ক সরকার এবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাস্ট্রীয় দুটি বার্তা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে এখন থেকে তুরষ্কে কেউ ওই দুইটি বার্তা সংস্থা ব্যবহার করতে পারবেন না। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থার ওয়েবসাইট নিষিদ্ধ হলো তুরস্কে।

জানা যায়, সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে তুরস্ক এবং সৌদি আরবের ভেতরে দীর্ঘদিন ধরে বড় রকমের টানাপড়েন চলে আসছে। তার ধারাবাহিকতায় সম্প্রতি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং টিআরটি নামে আরেকটি সংবাদমাধ্যম নিষিদ্ধ করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এবং সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম নিষিদ্ধ করল।

গত ১২ এপ্রিল তুরস্কের একটি আদালত সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করে। এর মধ্যে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ দুই ব্যক্তি রয়েছেন। এরপর সৌদি আরব তুরস্কের গণমাধ্যম বন্ধ করে দেয়। # পার্সটুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12