সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সু চির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে যাচ্ছে সামরিক জান্তা

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
কারাবন্দি ও ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ আনতে যাচ্ছে সামরিক জান্তা। ইতোমধ্যে সু চির বিরুদ্ধে যেসব মামলা চলছে তার পাশাপাশি এসব অভিযোগের বিচারে সেনা সরকারের পক্ষে রায় এলে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে তাকে।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সু চির আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে গৃহবন্দি আছেন সাবেক সরকারি দলের নেতা সু চি। তার বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার।

সু চির আইনজীবী খিন মং জ জানিয়েছেন, শান্তিতে নোবেল জয়ী নেতার বিরুদ্ধে নতুন করে দুর্নীতির চারটি অভিযোগ এনেছে সেনা সরকার। আগামী পহেলা অক্টোবর থেকে সেসব অভিযোগে দায়ের করা মামলার শুনানি শুরু হবে। প্রত্যেকটি অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ড হতে পারে।

এসব ছাড়াও সু চির বিরুদ্ধে ঘুষ হিসেবে স্বর্ণ গ্রহণ এবং ঔপনিবেশিক আমলের নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে সামরিক জান্তা। এই মামলাগুলো শুনানির জন্য এখনও আদালতে উপস্থাপন করা হয়নি।

সু চির আইনজীবী জানিয়েছেন, সেনা নিয়ন্ত্রিত আদালতে সু চির বিরুদ্ধে রায় দেওয়া হলে তাকে কয়েক দশক কারাগারে থাকতে হতে পারে। অর্থাৎ ৭৬ বছরের সু চিকে আমৃত্যু কারাগারে রাখার পরিকল্পনা করছে সামরিক জান্তা। #সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12