সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বন্ধ রাখা হবে : সিইসি

ছবি-- সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বন্ধ রাখা হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের চরম ভূমিকা আছে।

বুধবার (১৬ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, বুথের মধ্যে অন্য লোক গিয়ে দাঁড়িয়ে থাকে, এটা তো সম্ভব নয়। এগুলো কখনো অ্যালাউ করা হয় না। ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটের ক্ষেত্রে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের ওপর আস্থা রাখতে হবে। তাদের ওপর অনাস্থা রাখলে চলবে না। তাদের বিশ্বাস করতে হবে। একজনের ভোট আরেকজনে দিয়ে দেবে, এটা সম্ভব নয়।

তিনি প্রিসাইডিং অফিসারের কাছে নির্দেশনা রয়েছে, কোনো ত্রুটিযুক্ত নির্বাচনে আমরা যাব না। যদি কোনো ত্রুটি থাকে তাহলে নির্বাচন কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বন্ধ হয়ে যাবে। কোনো দুর্বৃত্তকে নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে দেয়া হবে না।

লক্ষ্মীপুরে নির্বাচন তদারকির জন্য নয়, করোনাকালীন ও বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে যে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এসেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হতো। কেন করেনি তাতো আমি বলতে পারব না। নির্বাচন কমিশনের কাজ হলো ম্যানেজমেন্ট করা। এখানে প্রার্থী কারা দেবে, কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এতে আমরা কিছু করতে পারি না।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্মসচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12